উদ্দীপকে উল্লিখিত মি. নজরুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন মাত্রার প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: জমি. নজরুলের প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ, যা কাম্য উৎপাদন মাত্রা অনুসরণ করে। ক্ষুদ্র এন্টারপ্রাইজ এ শ্রমিক, মূলধন এবং উৎপাদনের পরিমাণ কম হয়। কাম্য মাত্রায় উৎপাদন যন্ত্রপাতি, অবচয়, সুদ, পরিচালন দক্ষতা এবং সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে। এতে পণ্যের এককপ্রতি গড় ব্যয় হয়। মিঃ নজরুল ২ কোটি টাকা এবং ৫০ জন শ্রমিক নিয়ে একটি সাবান কারখানা স্থাপন করেন। তিনি কারখানায় বিদ্যমান জনবল এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেন এবং সর্বাধিক সাবান উৎপাদন করেন। এতে ক্রেতারা সর্বনিম্ন মূল্যে উন্নতমানের সাবান ক্রয় করতে পারে। শুধু কাম্য উৎপাদন মাত্রায়ই উৎপাদন বাড়িয়ে পণ্যের গড় ব্যয় কমিয়ে আনা সম্ভব হয়। উদ্দীপকে শ্রমিক ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে মিঃ নজরুলের প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সাবান উৎপাদন করেছে যা কাম্য উৎপাদন মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিঃ নজরুলের প্রতিষ্ঠানটি কাম্য উৎপাদন মাত্রা অনুসরণ করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. নজরুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন মাত্রার…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর