বর্ধিত চাহিদা পূরণ করতে মি. নজরুলের সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে? উৎপাদন মাত্রা বিবেচনা করে মতামত দাও।
উত্তর: বর্ধিত চাহিদা পূরণ করতে মিঃ নজরুলের উচিত প্রতিষ্ঠানকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ থেকে মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তরিত করা। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ শিল্প আইন ২০১০ দ্বারা নিয়ন্ত্রিত। ক্ষুদ্র এন্টারপ্রাইজে মূলধনের পরিমাণ হচ্ছে ৫০ লক্ষ থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা। অন্যদিকে, মাঝারি এন্টারপ্রাইজে মূলধনের পরিমাণ হচ্ছে ১০ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা। আর ক্ষুদ্র এন্টারপ্রাইজে শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ জন এবং মাঝারি এন্টারপ্রাইজে ১০০ থেকে ২৫০ জন হয়ে থাকে। মিঃ নজরুল ২ কোটি টাকা এবং ৫০ জন শ্রমিক নিয়ে একটি সাবান কারখানা স্থাপন করেন। শিল্প আইন অনুযায়ী এটি একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানে মিঃ নজরুল সর্বনিম্ন ব্যয়ে উন্নতমানের সাবান তৈরি এবং বিক্রয় করেন। তাই বাজারে সাবানের চাহিদা অনেক বেশি। চাহিদা পূরণের লক্ষ্যে তিনি উৎপাদন বৃদ্ধির চিন্তা করছেন। মিঃ নজরুলের সাবান কারখানাটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে এর উৎপাদনের পরিমাণ কম। বর্ধিত চাহিদা মোকাবেলায় তাকে উৎপাদন বাড়াতে হবে। তাই আরোও মূলধন বিনিয়োগ ও শ্রমিক নিয়োগ করতে হবে। এক্ষেত্রে তিনি ক্ষুদ্র এন্টারপ্রাইজ হতে প্রতিষ্ঠানটিকে মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তর করতে পারেন। এতে উৎপাদন বাড়িয়ে বাজারের বাড়তি চাহিদা পুরণ করা সম্ভব হবে। তাই আমার মতে, মিঃ নজরুলের প্রতিষ্ঠানটিকে মাঝারি এন্টারপ্রাইজে রূপান্তর করার পদক্ষেপ নেয়া উচিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বর্ধিত চাহিদা পূরণ করতে মি. নজরুলের সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে? উ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর