প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব লিটনের প্রস্তাবটি কী গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব লিটনের সমবায় সমিতি স্থাপনের প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। একই পেশা বা একই শ্রেণিভুক্ত লোক পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে দেশের প্রচলিত সমবায় সমিতির আইন অনুযায়ী যে প্রতিষ্ঠান গড়ে তুলে তাই সমবায় সমিতি। এই সমিতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন করা। এটি সমাজের অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে সদস্যদের রক্ষা করে। জনাব লিটন সিরাজগঞ্জের কাশিপুর চরাঞ্চলের একজন ক্ষুদ্র খামারী। তিনি তার উৎপাদিত দুধ স্থানীয় বাজারে বিক্রয় করেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তিনি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অসাধু মধ্যস্থব্যবসায়ীরা জোট বন্ধ হয়ে লিটনের মত ক্ষুদ্র খামারিদের বঞ্চিত করে। ফলে তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাওয়ার জন্য কাশিপুরের দুগ্ধখামারিদের নিয়ে প্রচলিত আইনের আওতায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এভাবে সমপেশার মানুষদের নিয়ে পারস্পারিক কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই হলো সমবায় সমিতি। সমবায় সমিতি প্রতিষ্ঠা করলে লিটনসহ অন্যান্য দুগ্ধখামারিরা দুধের ন্যায্যমূল্য পাবে। এছাড়া সদস্যদের পারস্পরিক কল্যাণে তারা এক হয়ে কাজ করতে পারবে। তাই লিটনের প্রস্তাবটি উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব লিটনের প্রস্তাবটি কী…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর