উদ্দীপক
জনাব লিটন সিরাজগঞ্জের কাশিপুর চরাঞ্চলে একটি দুগ্ধখামার স্থাপন করেন।যেখানে গো-খাদ্য সহজলভ্য হওয়ায় অনেকগুলো দুগ্ধখামার আছে। তার খামারের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছরে দুধ উৎপাদন ও উৎপাদন খরচ যথাক্রমে ১,০০০, ১,৫০০, ১,৮০০ ও ২,০০০ লিটার এবং ৫০,০০০; ১,০০,০০০; ১,৫০,০০০ ও ২,০০,০০০ টাকা। জনাৰ লিটন তার খামারের উৎপাদিত দুধ বিক্রি করতে গেলে বাজারের কিছু খ. অসাধু ব্যবসায়ীর কারণে ন্যায্যমূল্য পান না। এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া জন্য জনাব লিটন কাশিপুর চরাঞ্চলের দুগ্ধখামারিদের প্রচলিত আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন। যা তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।