উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যয়টি কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়টি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।অনেক পণ্য বিক্রয়ের পরও কিছু কিছু ব্যয় সংঘটিত হতে পারে, যাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। প্রতিষ্ঠানের সুনাম বা বাজার ধরে রাখার জন্য এরূপ ব্যয় করতে হয়। এই ব্যয়ের অন্তর্ভুক্ত হলো: ওয়ারেন্টি, মামলা পরিচালনা খরচ ইত্যাদি।উদ্দীপকে সোনালী ইলেকট্রনিক্স লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ে ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছর প্রতিষ্ঠানটির ৩০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। ফলে মামলা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি প্রচুর লোকসানের সম্মুখীন হয়। উক্ত মামলা পরিচালনার খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়টি বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যয়টি কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর