"মাননিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।” – তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: মাননিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।যে প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয় এবং মানের বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মান নিয়ন্ত্রণ বলে। মূলত মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পণ্য বা সেবার সাথে সংশ্লিষ্ট একাধিক ধারাবাহিক কার্যসম্পন্ন করা হয়। মান নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যবস্থাপনার একটি অপরিহার্য কাজ।উদ্দীপকে জনাব সৈকত একটি বৈদ্যুতিক পাখা তৈরি কারখানার মান - ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য - পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ প্রভৃতির ওপর বেশি জোর দেন। এছাড়া তিনি মাননিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এতে মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি সফল হয়েছে।মাননিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিতমাত্রায় রাখা সম্ভব। এর মাধ্যমে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয় এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। ফলে প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভবপর হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এমন মাননিয়ন্ত্রণের প্রতি গুরুত্বারোপ করে, যা প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"মাননিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর