জনাব আকাশের প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকাশের প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্যের উৎপাদনে নিয়োজিত।যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন প্রভৃতি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে, সেগুলোকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতা বা ভোক্তারা পূর্বপরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। যেমন- রেডিও, টিভি, দামি শাড়ি, গহনা ইত্যাদি।উদ্দীপকে জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় 'আধুনিক ফার্নিচার' নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। উক্ত ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা অনেক চিন্তা-ভাবনা করে ক্রয় করেন, যা শপিং পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকাশের প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্যের অন্তর্গত শপিং পণ্যের উৎপাদনে নিয়োজিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আকাশের প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর