বর্তমান অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে “সোনালী ইলেক্ট্রনিকস্ “যে ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের মাধ্যমে উৎপাদন শুরু করে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বর্তমান অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে 'সোনালী ইলেকট্রনিক্স' নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের প্রতিরোধমূলক ব্যয়ের মাধ্যমে উৎপাদন শুরু করে।ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রতিরোধমূলক ব্যয় বলে। এই ব্যয়ের অন্তর্ভুক্ত হলো: প্রশিক্ষণ ব্যয়, পণ্য পুনঃডিজাইন ব্যয়, প্রক্রিয়ার পুনঃডিজাইন ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় ইত্যাদি।উদ্দীপকে সোনালী ইলেকট্রনিক্স লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছর প্রতিষ্ঠানটির ৩০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলে মামলা পরিচালনায় প্রতিষ্ঠানটির প্রচুর লোকসান হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি উৎপাদিত টেলিভিশনের ত্রুটি চিহ্নিতকরণ, সংশোধনমূলক ব্যবস্থা ও পণ্যের পুনঃডিজাইন করার মাধ্যমে পুনরায় উৎপাদন শুরু করে বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে চায়।সাধারণত উৎপাদনের পূর্বে পণ্যের ত্রুটি রোধের জন্য প্রতিষ্ঠানকে বিভিন্ন খাতে প্রতিরোধমূলক ব্যয় বহন করতে হয়। যেমন- পুনঃডিজাইন ব্যয়, প্রশিক্ষণ ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সংশোধনমূলক কার্যক্রম ব্যয়, অতিরিক্ত বিনিয়োগ ও সময় ব্যয় ইত্যাদি। এরূপ ব্যয় কমানো না গেলে প্রতিষ্ঠানের পক্ষে লাভবান হওয়া সম্ভব নয়। তাই পণ্য উৎপাদনের পূর্বেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি এমন প্রতিরোধমূলক ব্যয়ের মাধ্যমে উিৎপাদন শুরু করে বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বর্তমান অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে “সোনালী ইলেক্ট্রনিকস্ “যে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর