দীর্ঘমেয়াদি সফলতা অর্জনের জন্য “মনিকা ডল হাউস” পরবর্তীতে যে ধরনের পণ্য ডিজাইন করেছে তা আকর্ষণীয় খেলনা উৎপাদনে সহায়ক – বিশ্লেষণ কর।
উত্তর: দীর্ঘমেয়াদি সফলতা অর্জনের জন্য 'মনিকা ডল হাউস' পরবর্তীতে উৎপাদন ডিজাইন ব্যবহার করেছে, যা আকর্ষণীয় খেলনা উৎপাদনে সহায়ক।কোনো পণ্যের ডিজাইনকে বাস্তবায়ন করার জন্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করাকে উৎপাদন ডিজাইন বলে। এ ধরনের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপ করা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ক্ষেত্রে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় বা কম্পিউটারাইজ পদ্ধতি ব্যবহার করে।উদ্দীপকে 'মনিকা ডল হাউস' একটি খেলনা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দিবস উপলক্ষ্যে নান্দনিক ডিজাইন ব্যবহার করে খেলনা তৈরি করে। এতে প্রথমদিকে বিক্রয় বেশি হলেও আস্তে আস্তে বিক্রয় কমে যায়। ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করার লক্ষ্যে উন্নত ও নতুন কলাকৌশল এবং কম্পিউটারভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনের খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে।উৎপাদন ডিজাইনের মাধ্যমে 'মনিকা ডল হাউস' নতুন নতুন ডিজাইনের খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে। এধরনের ডিজাইনের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করা যায়। ফলে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য গ্রাহকদের নিকট অধিক সমাদৃত হয় এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়। তাই আমি মনে করি, উৎপাদন ডিজাইনের মাধ্যমে 'মনিকা ডল হাউস' দীর্ঘমেয়াদি সফলতা অর্জনে সক্ষম হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দীর্ঘমেয়াদি সফলতা অর্জনের জন্য “মনিকা ডল হাউস” পরবর্তীতে যে ধরনের প…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর