জনাব সৈকত যেসব খরচের ওপর জোর দেন সেগুলো কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সৈকত যেসব খরচের ওপর জোর দেন সেগুলো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের মূল্যায়ন ব্যয়ের অন্তর্গত।একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পণ্যের মান নিম্নমানের হলে প্রতিষ্ঠানের মূল্যায়ন ব্যয় বৃদ্ধি পায়। পণ্যের মান নিশ্চিতকরণে মূল্যায়ন ব্যয় ব্যবস্থাপনাকে ব্যাপক সহায়তা প্রদান করে।উদ্দীপকে জনাব সৈকত একটি বৈদ্যুতিক পাখা তৈরি কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ প্রভৃতির ওপর বেশি জোর দেন। উক্ত বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সৈকত যেসব খরচের ওপর জোর দেন সেগুলো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের মূল্যায়ন ব্যয়ের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব সৈকত যেসব খরচের ওপর জোর দেন সেগুলো কোন ধরনের নিম্নমানের পণ্য উ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর