স্মার্ট ইলেকট্রনিকস্ লিমিটেড প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ স্তরে অবস্থান করছে।বাজারের চাহিদা মোকাবিলা করার মতো যথেষ্ট পরিমাণ কারিগরি ও অন্যান্য যোগ্যতা প্রতিষ্ঠানের আছে কিনা, তার সামর্থ্যকে প্রতিষ্ঠানের - উৎপাদন সামর্থ্য বলে। কারণ ডিজাইনকৃত পণ্য উৎপাদন করার সামর্থ্য যদি প্রতিষ্ঠানের না থাকে তাহলে পণ্য ডিজাইন করে কোনো লাভ নেই। সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার শক্তি ও সামর্থ্য, আর্থিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা মূল্যায়ন করা হয়।উদ্দীপকে বলা হয়েছে, 'স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড' আধুনিক ডিজাইনের ফ্রিজ তৈরি ও বিপণন করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী ফ্রিজ উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। উক্ত বিবেচনার কাজটি পণ্য ডিজাইনের উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের উৎপাদন সামর্থ্য বিশ্লেষণ স্তরে অবস্থান করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
স্মার্ট ইলেকট্রনিকস্ লিমিটেড প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন স্ত…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর