উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্তরে অবস্থান করছে তা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন স্তরে অবস্থান করছে, যা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নমুনা হিসেবে সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করাকে পরীক্ষামূলক উৎপাদন বলে। পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে ডিজাইনকৃত পণ্যটি কতটুকু সফল হবে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়। এর ফলে প্রতিষ্ঠান সম্ভাব্য আর্থিক ক্ষতি ও ঝুঁকির হাত থেকে রক্ষা পায়।উদ্দীপকে বলা হয়েছে, 'স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড' আধুনিক ডিজাইনের ফ্রিজ তৈরি ও বিপণন করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী ফ্রিজ উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্রিজ সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন্য সীমিত আকারে উৎপাদন করে বাজারে ছাড়ে। এক্ষেত্রে ভোক্তাদের নিকট উক্ত ডিজাইনের ফ্রিজ বেশ সমাদৃত হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক পরিমাণে উৎপাদনের চিন্তা করছে।প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার জন্য অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠানের উচিত পরীক্ষামূলক পণ্য উৎপাদন করা। অতঃপর তা বাজারে ছেড়ে গ্রাহকদের নিকট এর গ্রহণযোগ্যতা কতটুকু তা যাচাই করা। এতে গ্রাহকদের নিকট এর চাহিদা থাকলে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করা। কিন্তু গ্রাহকের নিকট এর চাহিদা না থাকলে উৎপাদন বন্ধ করে দেওয়া। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে পরীক্ষামূলক উৎপাদন স্তরে অবস্থান করছে, তা তাদের ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্ত…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর