উদ্দীপকে উল্লিখিত 'আনন্দ ট্রাভেলস্' কর্তৃক গৃহীত উদ্যোগ কাস্টমাইজেশন ধারণাকে গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি।ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।উদ্দীপকে 'আনন্দ ট্রাভেলস্' ঢাকা-কক্সবাজার সড়কে অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস সার্ভিস পরিচালনা করে। গত সপ্তাহে তাদের ৩০ শতাংশ, টিকেট অবিক্রীত থাকে বলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তাদের চাহিদা, পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসি ও নন-এসি গাড়ির মাধ্যমে বিভিন্ন দামের টিকেটের ব্যবস্থা করে। এতে সব ধরনের ভোক্তার কাছে এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একেবারেই তার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়বে। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত 'আনন্দ ট্রাভেলস্' কর্তৃক গৃহীত উদ্যোগ কাস্টমাইজেশন ধারণাকে গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি।