জনাব রাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।পণ্য উৎপাদনের জন্য কী, কখন, কোথায়, কীভাবে করতে হবে তা নির্ধারণ করাকে উৎপাদন পরিকল্পনা বলে। উৎপাদন ব্যবস্থাপক পণ্যের চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করেন। এরূপ প্রণীত পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন সম্ভব হয়।উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদনের লক্ষ্যে কী উৎপাদন করবেন, কীভাবে এবং কাদের নিয়ে উৎপাদন করবেন ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই সিদ্ধান্ত নেন। জনাব বাদলের এমন সিদ্ধান্ত উৎপাদন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব বাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজের ওপর গুরুত্ব দিয়েছেন?…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর