জনাব আরব আলী ঝুঁকি কমাতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আরব আলী ঝুঁকি কমাতে গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন; যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুম ছাড়াও পণ্য ভোগ বা ব্যবহার করা সম্ভব হয়।উদ্দীপকে জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এ সময় বিদেশ হতে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় পেঁয়াজ ও রসুনের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত সেগুলো বিক্রি করে দেন। এখানে দেখা যাচ্ছে, চলতি মৌসুমে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় তিনি পণ্যের প্রকৃত মূল্য পাচ্ছেন না। এমতাবস্থায় তার প্রয়োজন উক্ত। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করে রাখা এবং পরবর্তী মৌসুমে দাম বৃদ্ধি পেলে তা বিক্রয় করা। ফলে একসময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় ব্যবহারের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হবে।একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা যায় না বা সকল পণ্য সবসময় ব্যবহার করা হয় না। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহারে উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে; যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। উদ্দীপকেও জনাব আরব আলীর উচিত পণ্যগুলো পরবর্তী মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে গুদামজাতকরণের কাজ সম্পাদন করা। এর ফলে একদিকে যেমন তিনি ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও উক্ত পণ্যের সরবরাহ সকল মৌসুমে পেতে পারবেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আরব আলী ঝুঁকি কমাতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন? তোম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর