উদ্দীপকে কোন ধরনের সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পর্যটন সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে।উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পর্যটন সেবাখাত হলো সেবাখাতের একটি উপখাত। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট পর্যটনখাতের অন্তর্ভুক্ত।উদ্দীপকে জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি ড্রিম পার্ক ও রিসোর্ট' এর সাথে যোগাযোগ করেন। জনাব আবির যে ধরনের সুবিধা চান তা জেনে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তারা এমনকিছু বিষয় প্রদান করে যা দৃশ্যমান নয় কিন্তু গ্রাহকদের আবাসিক ও বিনোদন সুবিধা প্রদান করে। উল্লেখ্য, গ্রাহকরা উক্ত সেবা গ্রহণ করলেও তারা দৃশ্যমান কিছুর মালিকানা গ্রহণ করতে পারে না। এসব বৈশিষ্ট্য থেকে বোঝা যায়, তাদের রিসোর্টটি পর্যটন সেবাখাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর