প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসকল্পে থ্রি স্টার টেকনোলজির গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসকল্পে থ্রি স্টার টেকনোলজির নিবারণ ব্যয় নির্বাহের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।উদ্দীপকে 'থ্রি স্টার টেকনোলজি' পাঁচ বৎসর যাবৎ রাইস কুকার তৈরি ও বিপণন করছে। অতি সম্প্রতি একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মামলা করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কর্তৃপক্ষ পণ্যের পুনঃনকশায়ন ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয়। এখানে প্রতিষ্ঠানটি পুনঃডিজাইন ও প্রশিক্ষণ ব্যয় নির্বাহ করে। এ ধরনের ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। এ কারণে ব্যয়ের দিকে না তাকিয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মান উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসকল্পে থ্রি …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর