কৌশিকের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: কৌশিকের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে।উদ্দীপকে কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন। এখানে তিনি নিজেই মাছ ধরাসহ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার পরবর্তীতে তিনি মূলধন সংগ্রহ করে উৎপাদনের যাবতীয় উপকরণ একত্র করেন। অর্থাৎ তার কাজের মাধ্যমে উৎপাদনের যাবতীয় উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কৌশিকের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর