তুমি কি মনে কর কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উপকরণের অন্তর্ভুক্ত।যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি অতীত শ্রমের ফল যা উৎপাদনের উৎপাদিত উপাদান হিসেবে বিবেচিত।উদ্দীপকে কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন। এখানে তিনি প্রথমে মূলধন গঠন করেন এবং মাছের আধুনিক জাল ক্রয় করেন। উক্ত জাল একটি সম্পদ যা পরবর্তীতে তার আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তাই বলা যায়, তার। ক্রয়কৃত জাল মূলধনের অন্তর্ভুক্ত।বিভিন্ন উপক্রণ ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয়। এর মধ্যে ভূমি প্রাকৃতিক দান এবং শ্রম একটি জীবন্ত উপাদান। তবে মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। কেননা মূলধন অতীত শ্রমের ফসল। এটি পূর্বেই শ্রম ও যান্ত্রিকশক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্যে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে তা মূলধন হিসেবে উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উদ্দীপকের জনাব কৌশিকের ক্রয়কৃত জালটিও অতীত শ্রমের ফল। কেননা প্রথমে শ্রম ও শক্তি ব্যবহার করে উক্ত জাল উৎপাদন করা হয় এবং পরবর্তীতে তা মাছ ধরার কাজে ব্যবহার হয়। তাই বলা যায়, কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উপকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর কৌশিকের আধুনিক জাল ক্রয় উৎপাদনের উৎপাদিত উপাদান? বিশ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর