আশরাফ বেকারির আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে কোন ধরনের সনদ সহায়তা করতে পারে? ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: আশরাফ বেকারির আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক, মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO মানসনদ সহায়তা করতে পারে।ISO এর পূর্ণরূপ International Organization for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। ISO মানসনদ গ্রহণ করলে আন্তর্জাতিক বাজারে ক্রেতার কাছে পণ্যের সঠিক মানের নিশ্চয়তা প্রদান করা যায়। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় সহজ হয়।উদ্দীপকে আশরাফ একটি বেকারির উৎপাদন ব্যবস্থাপক। তার ব্যবস্থাপকীয় কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে মান ও রুচিসম্মত পণ্য সরবরাহ করতে পারে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকা এবং বিদেশে পণ্য রপ্তানির জন্য একটি সনদ গ্রহণের কথা ভাবছেন। বিদেশে পণ্য রপ্তানি করতে হলে তাদের আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে মানসনদ গ্রহণ করতে হবে।সাধারণত দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে মানসনদ সংগ্রহ করতে হয় আর আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে ISO থেকে মানসনদ সংগ্রহ করতে হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে বৈদেশিক ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। অতএব, উদ্দীপকের আশরাফ বেকারির উচিত পণ্য রপ্তানির ক্ষেত্রে ISO মানসনদ গ্রহণ করা; যা তাদের মধ্যপ্রাচ্যে ক্রেতার আস্থা অর্জনে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আশরাফ বেকারির আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে কোন ধরনের সনদ সহ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর