'মাহির এন্টারপ্রাইজ' এর ২০২৪ সালের মোট উৎপাদনশীলতার বর্তমান অবস্থার মূল্যায়ন করা হলো:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা= মোট উৎপাদন মূল্য মোট উপকরণ ব্যয়
= মোট উৎপাদন মূল্য কাঁচামাল + যন্ত্রপাতি + শ্রম + অন্যান্য
= (৪০,০০০ × ২০) টাকা (১,৬০,০০০+৬০,০০০+৮০,০০০+২০,০০০) টাকা
= ৮,০০,০০০ টাকা ৩,২০,০০০ টাকা
= ২.৫ টাকা (প্রতি একক)
মতামত: উদ্দীপকে "মাহির এন্টারপ্রাইজ' এর ২০২৩ সালের মোট উৎপাদনশীলতা ছিল ৪.৬ টাকা। ২০২৪ সালে তা হ্রাস পেয়ে ২.৫ টাকা হয়; যা বিগত বছরের তুলনায় কম। প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় বলা যায়, বর্তমানে তাদের সার্বিক অবস্থা সন্তোষজনক নয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুততম সময়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস চালাতে হবে।