জনাব লাবিব ও সাবিবের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত কি যৌক্তিক? সংগঠনের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনার লাবিব ও সাবিব পরবর্তীতে অংশীদারি সংগঠনের পরিবর্তে যৌথমূলধনি সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তনের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে। উদ্দীপকে জনাব লাবিব ও তার বন্ধু সাবিব চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে শেরপুরে 'নীলাচল' নামে একটি অংশীদারি ব্যবসায় সংগঠন চালু করেন। অল্প সময়ের মধ্যে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রচুর ক্রেতার সমাগম লক্ষ করা যায়। তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। তাই তারা প্রতিষ্ঠানটির সম্প্রসারণপূর্বক পণ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে 'মডার্ন ফ্যাশন লি.' নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যৌথমূলধনি কোম্পানিতে রূপান্তরিত হবে। কেননা একমাত্র যৌথমূলধনি কোম্পানি তাদের নামের সাথে লি. বা লিমিটেড শব্দটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে অংশীদারি ব্যবসায় ছিল। কিন্তু অংশীদারি ব্যবসায়ের সীমিত মূলধন এবং স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। তাই উদ্দীপকের দুই বন্ধু তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তন করে আইনসৃষ্ট ও সসীম দায়সম্পন্ন কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তারা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। তাছাড়া কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় সহজে এর বিলোপ হয় না। তাই তাদের প্রাথমিক সাফল্যের কথা বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব লাবিব ও সাবিবের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর