উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সম্পাদিত কার্যক্রম উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলিকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয়। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদামাফিক পণ্য ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়।
উদ্দীপকে জনাব করিম একটি পোশাক কারখানার মালিক। প্রতিষ্ঠানটিতে দক্ষতার সঙ্গে আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাক উৎপাদন করা হয়। এগুলো আরও আধুনিকায়ন করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সঠিক পরিকল্পনা প্রণয়ন, দক্ষ কর্মী সংগ্রহ ও নিয়োগ, সঠিক নির্দেশনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ তিনি পোশাক উৎপাদনের জন্য উৎপাদন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ করেন; যা উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্গত।