উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণের প্রভাব রয়েছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে জনাব মামুন কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে বেশ কয়েকটি ড্রাগন ফলের চারা এনে কুষ্টিয়ায় নিজস্ব এক বিঘা জমিতে রোপণ করেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ড্রাগন ফল চাষের উপযোগী হওয়ায় তার জমিতে প্রচুর ড্রাগন উৎপাদিত হয়। এখানে দেখা যাচ্ছে জনাব মামুন ড্রাগন চাষে আগ্রহ সৃষ্টির পেছনে কুষ্টিয়ার মাটি বা ভূখণ্ডের প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই, এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ড্রাগন ফল উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।