পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক রোকন ইলেকট্রিকের ব্যবসায়ের সফলতা লাভের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: রোকন ইলেকট্রিকের ব্যবসায়ের সফলতা লাভের কারণ হলো ব্যবহারিক ডিজাইন প্রয়োগ। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে রোকন ইলেকট্রিক প্রতিষ্ঠানটি দেশে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারকারীদের হার বৃদ্ধির প্রবণতা সম্পর্কে ভোক্তামুখী ধারণা উন্নয়ন করেন। তিনি দেখলেন বেশিরভাগ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ক্ষেত্রে এক বৎসরের গ্যারান্টি প্রদান করা হয়। কিন্তু তারা এটির পরিবর্তে অধিকতর উজ্জ্বল আলো ও আরও দীর্ঘস্থায়ী বাল্ব তৈরি ও বিক্রয় শুরু করে এবং অল্প সময়ে ব্যবসায়িক সফলতা লাভে সক্ষম হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে তার সুযোগ-সুবিধার প্রতি গুরুত্ব প্রদান করে। উক্ত সুযোগ-সুবিধা পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করে; যা ব্যবহারিক ডিজাইনের অন্তর্গত। পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। ব্যবহারিক ডিজাইন পণ্যের কার্যকারিতা ও মান উন্নয়নে কাজ করে। ফলে ক্রেতা ভালো মানের পণ্য ভোগ করে সন্তুষ্ট থাকে। তাছাড়া ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করা হয়। যার দরুন ক্রেতারা দীর্ঘ সময় পণ্য ব্যবহার করতে পারে। উদ্দীপকে রোকন ইলেকট্রিকও বাল্ব উৎপাদনে ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন ব্যবহার করে। ফলে অতি দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক রোকন ইলেকট্রিকের ব্যবসায়ের সফলতা লাভ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর