উল্লিখিত উদ্দীপকে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত নিবারণ বা প্রতিরোধমূলক ব্যয়ের কথা বলা হয়েছে।
ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।
উদ্দীপকে জনাব সুমিত রাঙামাটিতে একটি আনারসের জুস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি জুসের মান উন্নয়নের জন্য কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করেন। এজন্য প্রতিবছর তিনি গড়ে ৫ কোটি টাকা ব্যয় করেন। এসব কাজে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় হলেও পণ্যের সঠিক মান রক্ষা করা সহজ হয়। এখানে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ ব্যয় নির্বাহ করে। এ ধরনের ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।