'রোকন ইলেকট্রিক' এর প্রাথমিক কার্যক্রম পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: 'রোকন ইলেকট্রিক' এর প্রাথমিক কার্যক্রম পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে 'রোকন ইলেকট্রিক' আমাদের দেশে এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশে এনার্জি সেভিং বাল্ব ব্যবহারকারীদের হার বৃদ্ধির প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, প্রতিযোগী পণ্য বিশ্লেষণ ও-বাজার গবেষণা করে এনার্জি বাল্ব উৎপাদন শুরু করে। এখানে দেখা যাচ্ছে জনাব রোকনের প্রতিষ্ঠানটি যেসব কাজ সম্পাদন করছে তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তারা বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'রোকন ইলেকট্রিক' এর প্রাথমিক কার্যক্রম পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর