পণ্য ডিজাইনের ধরন বিবেচনাপূর্বক জনাব সাজিদ এর ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সাজিদের ব্যবসায়িক সাফল্যের কারণ হচ্ছে উৎপাদন ডিজাইন অনুসরণ। কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে। উদ্দীপকে জনাব সাজিদ উন্নতমানের বডি স্প্রে উৎপাদন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি প্যাকিং ডিজাইনের প্রতি গুরুত্ব দেন। সম্প্রতি এর মানে আরও উন্নয়ন ও অল্প সময়ে অধিক পরিমাণ বডি স্প্রে উৎপাদনের জন্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন মেশিন ও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেন। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত মেশিন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জনে সমর্থ হয়। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও উৎপাদন ডিজাইন ব্যবহার করার মাধ্যমে পণ্যের ব্যয় হ্রাস করে। ফলে তুলনামূলক কম দামে উন্নতমানের বডি স্প্রে ক্রয় করে ভোক্তারা তৃপ্ত হয়, এবং জনাব সাজিদও ব্যবসায় সফলতা অর্জন করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন বিবেচনাপূর্বক জনাব সাজিদ এর ব্যবসায়ের সফলতার কারণ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর