দৃশ্যকল্প-২-এ নিম্নমানের ব্যয়ের ধরন বিবেচনাপূর্বক জনাব সেবুর সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: জনাব সেবুর সমস্যা সমাধানে আমার সুপারিশ হলো নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয় নির্বাহ। পণ্য বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে সেই বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা এক্সটার্নাল ফেইলিউর কস্ট বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি ও মামলাসংক্রান্ত ব্যয় বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জনাব সেবু একটি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বাজারে একই ধরনের প্রতিষ্ঠানের প্রাচুর্যতা রয়েছে। জনাব সেবুর প্রতিষ্ঠানের উৎপাদিত টিভির মান ভালো হওয়ায় প্রতিযোগী প্রতিষ্ঠানের মতো ওয়ারেন্টি প্রদান করেন না। ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলে। চলতি বছর প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তার বর্তমান সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন প্রতিযোগীদের মতো পণ্যের ওয়ারেন্টি প্রদান; যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। নিম্নমানের পণ্য উৎপাদন হলে কতকগুলো ব্যয় সম্পাদন করতে হয়। তা হলো- নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ও বাহ্যিক ব্যর্থতার ব্যয়। পণ্য উৎপাদন করতে উপরিউক্ত ব্যয় সংঘটিত হলেও তা প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। উদ্দীপকে জনাব সেবু টিভি উৎপাদন করেন। এ ধরনের পণ্য ক্রয়ে ক্রেতা দীর্ঘদিন ব্যবহারের বিষয়টি বিবেচনা করে। আর ওয়ারেন্টি প্রদান ক্রেতাদের পণ্যের প্রতি আস্থা সৃষ্টি করে। তাই জনাব সেবুর প্রতি আমার সুপারিশ হলো ওয়ারেন্টি প্রদানের মাধ্যমে বাহ্যিক ব্যর্থতার ব্যয় নির্বাহ করা; যা তার চিন্তা হ্রাস করে ব্যবসায়ে ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ নিম্নমানের ব্যয়ের ধরন বিবেচনাপূর্বক জনাব সেবুর সমস্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর