জনাব বাদশা মিঞা উৎপাদনের কোন উপকরণের ভিত্তিতে মধুপুরে কারখানাটি প্রতিষ্ঠা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বাদশা মিঞা উৎপাদনের ভূমি উপকরণের ভিত্তিতে মধুপুরে - কারখানাটি প্রতিষ্ঠা করেন। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান। যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকে মধুপুর আনারস উৎপাদনের জন্য বিখ্যাত। তাই জনাব বাদশ্য মিঞা মধুপুরের জলছত্রে তার পৈতৃক জমিতে আনারসের জুস ও জেলি তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি চাষিদের কাছ থেকে কমমূল্যে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো থেকে জুস ও জেলি তৈরি করে আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করে সারাদেশে সরবরাহ করেন। এখানে তিনি মধুপুর অঞ্চলের জলবায়ু ও ভূখণ্ডকে কেন্দ্র করে আসারসের জুস ও জেলির কারখানা প্রতিষ্ঠা করেন। উক্ত ভূখণ্ড ও জলবায়ু উৎপাদনের ভূমি উপকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব বাদশা মিঞা উৎপাদনের কোন উপকরণের ভিত্তিতে মধুপুরে কারখানাটি প্র…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর