ম্যানেজারের সাথে কামালের শ্রমের তুলনামূলক পার্থক্য তুলে ধরে বেতন বৈষম্যের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম একটি মানবীয় উপাদান যা শ্রমিক থেকে অবিচ্ছেদ্য, গতিশীল এবং পচনশীল। উদ্দীপকে কামাল একটি পোশাক প্রস্তুতকারী কারখানার মেশিন অপারেটর। তিনি মাসে ২০ হাজার টাকা বেতন পান। অন্যদিকে, কারখানার ম্যানেজার তার অধস্তনদের আদেশ-নির্দেশ ও পরামর্শ দিয়ে। এসি রুমে বসে সময় অতিবাহিত করেন। তিনি মাসে ১ লক্ষ টাকা বেতন পান। ম্যানেজারের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বেশির ব্যাপারটা কামালকে খুব ভাবায়। এখানে কামাল তার দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে উৎপাদনকার্যে সহায়তা করেন। তিনি উৎপাদনকার্যে তাদের মানসিক দক্ষতার তুলনায় শারীরিক শ্রম বেশি কাজে লাগান। অপরদিকে ম্যানেজার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শ্রমিকদের নির্দেশনামূলক কাজ করেন। এক্ষেত্রে তার মানসিক দক্ষতার প্রয়োজন বেশি। শারীরিক ও মানসিক উভয় পরিশ্রমের সমন্বয়েই উৎপাদনকার্য সংঘটিত হয়। কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রমের প্রয়োজনীয়তা বেশি থাকে আবার কোনোটিতে শারীরিক। উদ্দীপকে কামালের শারীরিক শ্রমের প্রয়োজন বেশি হয় এবং ম্যানেজারের মানসিক শ্রম। তবে মানসিক শ্রম অর্জন করতে হলে একজন শ্রমিককে বিভিন্ন বিষয়ভিত্তিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হয়; যার ফলে এসি রুমে বসে কাজ করলেও ম্যানেজারের বেতন কামালের তুলনায় বেশি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ম্যানেজারের সাথে কামালের শ্রমের তুলনামূলক পার্থক্য তুলে ধরে বেতন বৈ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর