উদ্দীপকে উল্লিখিত 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.'-এর কার্যাবলি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' এর কার্যাবলি উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবা খাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবা খাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আই টি পার্ক ইত্যাদি সেবা খাতের অন্তর্গত। উদ্দীপকে জনাব মিঠু ঢাকার উত্তরার বিলাসবহুল আধুনিক মানের একটি ফ্ল্যাট ক্রয় করেন। তার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.' নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটি জনাব মিঠুর রুচি ও চাহিদা বিবেচনায় এনে ফ্ল্যাটের ডিজাইন করেন। উল্লিখিত প্রতিষ্ঠানটি যে ডিজাইনসংক্রান্ত কাজ সম্পাদন করে তা আমাদের কোনো দৃশ্যমান বস্তু প্রদান করে না; বরং আমাদের এমনকিছু সুবিধা প্রদান করে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইন লি.'-এর কার্যাবলি উৎপাদন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর