"জনাব বাদশা মিয়ার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে" -উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে, উক্ত বক্তব্যটির সাথে আমি একমত। বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম সংগঠন উপকরণের অন্তর্গত। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে। উদ্দীপকে বাদশা মিঞা মধুপুরের জলছত্রে তার পৈতৃক জমিতে আনারসের জুস ও জেলি তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি চাষিদের কাছ থেকে কমমূল্যে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো থেকে জুস ও জেলি তৈরি করে আকর্ষণীয় প্যাকেটে মোড়কজাত করে 'সারাদেশে সরবরাহ করেন। উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য জনাব বাদশা মিঞা নতুনভাবে ৫০ জন শ্রমিক নিয়োগ দেন। এখানে তিনি নিজেই কারখানা স্থাপন করে শ্রমিক নিয়োগ দেন ও সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কাজের মাধ্যমে উৎপাদনের সকল উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। উদ্দীপকে জনাব বাদশা মিঞা তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সফলভাবে কারখানা পরিচালনা করেন। তিনি তার কারখানায় শ্রমিক নিয়োগ দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান; যা সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। আবার তিনি এলাকার মানুষের কাজের সুযোগ সৃষ্টি করে আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে অবদান রাখেন। তার এ সকল কর্মকাণ্ড একদিকে যেমন এলাকার বিভিন্ন লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে অপরদিকে উক্ত এলাকার অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তাই বলা যায়, জনাব বাদশা মিঞার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"জনাব বাদশা মিয়ার সামগ্রিক কার্যক্রম এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর