উপযোগের ধরন উল্লেখপূর্বক ব্যবসায়িক সাফল্য অর্জনে মিসেস লায়লার গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়িক সাফল্য অর্জনে মিসেস লায়লার গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি বর্তমানে স্থানগত উপযোগ সৃষ্টি করেন। কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। উদ্দীপকে মিসেস লায়লা ময়মনসিংহ সদরের একটি বুটিক হাউজের মালিক। তিনি নানা ধরনের পোশাক তৈরি করে নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে বিক্রয় করেন। তার তৈরি পোশাক মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে, তার পোশাকের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সে কারণে তিনি দেশের বিভিন্ন জেলায় বুটিক হাউজের শাখা খুলে ক্রেতাদের নিকট নিজস্ব পরিবহনের মাধ্যমে পোশাক পৌছে দিয়ে লাভবান হন। এখানে বিভিন্ন জেলা শহরে পণ্য পৌঁছানোর মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের মিসেস লায়লার পণ্যের চাহিদা বিভিন্ন জেলা শহরে ব্যাপক হারে বৃদ্ধি পায়। ফলে তারা নিজ ব্যবস্থায় বিভিন্ন জেলা শহরে পণ্য পৌঁছে দেয় এবং ব্যবসায়ে সফলতা অর্জন করে। তাই ব্যবসায়ের সফলতা বিবেচনায় বলা যায়, স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য প্রেরণের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উপযোগের ধরন উল্লেখপূর্বক ব্যবসায়িক সাফল্য অর্জনে মিসেস লায়লার গৃহীত…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর