পণ্য ডিজাইনের ধরন বিবেচনাপূর্বক জনাব জামালের ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব জামালের ব্যবসায়ের সফলতার কারণ উৎপাদন ডিজাইনের ব্যবহার। কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে। উদ্দীপকে জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। প্রাথমিক পর্যায়ে তিনি নান্দনিক ডিজাইন ব্যবহার করে ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি বিক্রয় বৃদ্ধির প্রয়াস চালান। বর্তমানে তিনি কম্পিউটারাইজড পদ্ধতিতে স্বল্প ব্যয়ে পাকা রংবিশিষ্ট উন্নত মানের পণ্য ডিজাইনের মাধ্যমে ক্রেতার চাহিদা উপযোগী পণ্য উৎপাদন করায় বিক্রির পরিমাণ বেড়ে যায়। এতে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি পায়। উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে অপচয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান বৃদ্ধি। এছাড়া বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সেকেলের পদ্ধতি বাদ দিয়ে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে তার এককপ্রতি ব্যয় হ্রাস করে। উদ্দীপকেও জনাব জামাল উৎপাদন ডিজাইন ব্যবহার করেন। ফলে উৎপাদনে ব্যয় - হ্রাস হয় এবং বিক্রয় বৃদ্ধির মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন বিবেচনাপূর্বক জনাব জামালের ব্যবসায়ের সফলতার কারণ …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর