মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে এ টু জেড প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণ অনুসরণের সিদ্ধান্ত নেয়; যা একটি যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়। উদ্দীপকে এ টু জেড সব রয়সের ক্রেতাদের টুথপেস্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে তাদের উৎপাদিত টুথপেস্ট নিম্নমানের হওয়ায় তারা ল্যাবে পরীক্ষণের মাধ্যমে এর মান পরিমাপ করে। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ টুথপেস্ট উৎপাদনের পূর্বের স্থির করা মান অনুযায়ী পেস্ট উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই, ত্রুটি চিহ্নিতকরণ এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে। মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে তারা ক্রেতার প্রত্যাশিত মান নিশ্চিত করে ব্যবসায় সুনাম ফিরিয়ে আনতে পারবে বলে আমি মনে করি। তাই বলা যায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানট…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর