উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে সেবার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। সেবাকে সেবা দানকারী থেকে আলাদা করা যায় না সেবার এরূপ বৈশিষ্ট্যকে অবিচ্ছিন্নতা বলে। সেবা প্রদানকারী ও সেবা দানকারীর সাথে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। সেবা গ্রহণ করতে হলে সেবা দানকারীকে অবশ্যই সেবা প্রদানের সময় উপস্থিত থাকতে হয়। উদ্দীপকে ডা. রাশেদ একজন হার্ট বিশেষজ্ঞ। তিনি হার্টের চিকিৎসায় আরও বেশি সেবা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চিকিৎসা পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে গমন করেন। এ সময়ে কিছু সংকটাপন্ন রোগী এসে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়। এখানে দেখা যাচ্ছে ডাক্তার উপস্থিত না থাকায় তিনি সেবা দিতে পারছেন না। কেননা সেবা দানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। সেবার এরূপ বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছিন্নতা। যা উদ্দীপকে ডাক্তার উপস্থিত না থাকার ফলে রোগীদের সেবা প্রদান করা সম্ভব হয়নি। তাই বলা যায়, উদ্দীপকে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে সেবার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর