পণ্য ডিজাইনের পর্যায় বিবেচনাপূর্বক জনাব কাজলের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব কাজলের সফলতার কারণ হলো পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে সফলতার মাধ্যমে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন। পরীক্ষামূলক উৎপাদন সফল হলে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করাকে চূড়ান্ত উৎপাদন বলে। চূড়ান্ত উৎপাদন উৎপাদন ডিজাইনের সর্বশেষ পর্যায়। এ পর্যায়ে পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে বাজারে ছাড়া হয়। চূড়ান্ত পণ্য উৎপাদনের মাধ্যমেই ব্যবসায়ের সফলতা নির্ভর করে। উদ্দীপকে জনাব কাজল একটি নতুন ডিজাইনকৃত পণ্যের উৎপাদন সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। এতে ক্রেতাদের প্রচুর সাড়া পাওয়ায় রমজানের ঈদ উপলক্ষে উক্ত পণাটি বিক্রয়ের লক্ষ্যে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার ডিজাইনকৃত পণ্যটি ক্রেতাদের চাহিদামাফিক হওয়ায় সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। এখানে দেখা যায়, জনাব কাজল প্রথমে স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে সফলতা অর্জনের পর বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করে। তার এই উৎপাদন পণ্য ডিজাইনের চূড়ান্ত উৎপাদন পর্যায়কে নির্দেশ করে। পণ্য ডিজাইন একটি পর্যায়ভিত্তিক কাজ। উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত উৎপাদককে ৫টি পর্যায় অতিক্রম করতে হয়। মূলত চূড়ান্ত উৎপাদন পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য। তবে তা নির্ভর করে পরীক্ষামূলক উৎপাদনের ওপর। পরীক্ষামূলক উৎপাদন সফল হলেই বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করা হয়। উদ্দীপকের জনাব কাজলও প্রথমে সীমিতভাবে পণ্য উৎপাদন করে পণ্যের সম্ভাব্যতা যাচাই করেন। পরবর্তীতে ক্রেতাদের পণ্যের প্রতি সাড়াদানকে কেন্দ্র করে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করেন। যার দরুন সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের পর্যায় বিবেচনাপূর্বক জনাব কাজলের সফলতার কারণ বিশ্লেষণ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর