উদ্দীপকের প্রথম অবস্থায় নান্দনিক পণ্য ডিজাইনের কথা বলা হয়েছে।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা।
উদ্দীপকে জনাব জামাল একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার-আকৃতি, আকর্ষণীয় রং, ধরন, স্টাইল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টা চালান। এখানে দেখা যাচ্ছে জনাব জামাল পণ্য উৎপাদনে পণ্যের গুণাগুণের দিকে গুরুত্ব না দিয়ে এর বাহ্যিক দিক ডিজাইন করার ওপর গুরুত্ব প্রদান করেন, যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।