উদ্দীপকের প্রথম অবস্থায় পণ্য ডিজাইনের কোন পর্যায়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অবস্থায় পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন। পর্যায়ের কথা বলা হয়েছে। চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবাটি চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। উদ্দীপকে জনাব কাজল উৎপাদন ব্যবস্থাপক হিসেবে একটি প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি বর্তমানে নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সীমিত পরিমাণে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করেন। তার এই সীমিত পরিমাণে পণ্য উৎপাদন পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত। কেননা পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে পণ্যটির বাজার সম্ভাব্যতা যাচাই করা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অবস্থায় পণ্য ডিজাইনের কোন পর্যায়ের কথা বলা হয়েছে? ব…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর