নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের ধরন বিবেচনাপূর্বক প্রতিষ্ঠানটি গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপটি হলো নিবারণ ব্যয় নির্বাহ করা। পণ্যের মান উন্নয়নে গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত। উদ্দীপকে 'সততা ফুড' একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে মানহীন পণ্য উৎপাদন হওয়ায় বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থাটির কাছ থেকে পণ্য মানের সনদ লাভে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি পণ্যের মানের ব্যাপারে সচেতন হয়। প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়া ঢেলে সাজায় এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে উৎপাদিত পণ্য মানসম্পন্ন হয়। এসব কাজে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় হলেও মানসনদ লাভ করে ব্যবসায়ে সফলকাম হয়। এখানে প্রতিষ্ঠানটি পুনঃপ্রক্রিয়া ও প্রশিক্ষণ ব্যয় নির্বাহ করে। এ ধরনের ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয়; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। এ কারণে ব্যয়ের দিকে না তাকিয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মান উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে; যা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়ের ধরন বিবেচনাপূর্বক প্রতিষ্ঠানটি গৃ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর