মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত।প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। শিল্পবিপ্লবের পর উৎপাদনের ক্ষেত্রে শিল্পখাত কৃষিখাত থেকে অনেক বেশি অগ্রগতি লাভ করে। শিল্প এখন এত বড় খাত যে, এর নির্দিষ্ট সীমা নির্ধারণ কার্যত অসম্ভব। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি, বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত।উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। উক্ত বৈশিষ্ট্যগুলো উৎপাদনের শিল্পখাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর