প্রাথমিকভাবে জনাব আসলাম উৎপাদনের কোন উপকরণটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিকভাবে জনাব আসলাম উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করেছেন।মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছেন তাকে ভূমি বলে। ভূমির অন্তর্গত যত বিষয় আছে তার একটিও মানুষ সৃষ্টি করতে পারে না। পৃথিবী সৃষ্টির শুরু থেকে স্রষ্টা আমাদেরকে এ সকল বিষয় অকাতরে দান করেছেন।উদ্দীপকে জনাব আসলাম দিনাজপুর জেলার ১০ বিঘা জমিতে উন্নত প্রজাতির ড্রাগন ফলের চাষ শুরু করেন। তাঁর উৎপাদিত ড্রাগন ফল সু-স্বাদু হওয়ায়, সারাদেশে ক্রেতাদের কাছে চাহিদা ব্যাপক আকার ধারণ করে। দিনাজপুর জেলার ভূমি ড্রাগন চাষে উপযোগী বলে জনাব আসলাম উক্ত এলাকাকে বেছে নিলেন। তাই বলা যায়, প্রাথমিকভাবে জনাব আসলাম উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রাথমিকভাবে জনাব আসলাম উৎপাদনের কোন উপকরণটি ব্যবহার করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর