উদ্দীপকে উল্লিখিত জনাব হাবিবের দুশ্চিন্তা নিরসনে যে উপযোগ সৃষ্টি সর্বাধিক ভূমিকা রাখবে তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব হাবিবের দুশ্চিন্তা নিরসনে সময়গত উপযোগ সর্বাধিক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিভিন্ন কৃষিজাত। পণ্য যেমন- আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি একটি নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়। এসব পণ্য সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে সারা বছর ভোগ বা ব্যবহার করা সম্ভব।উদ্দীপকে জনাব হাবিব একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি লালমনিরহাট জেলা থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করেন। বর্তমান বছরে আলুর। বাম্পার ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। এমতাবস্থায় তিনি। কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এরূপ পরিস্থিতিতে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন।'উৎপাদিত পণ্য উৎপাদন সময় হতে ভোগ বা ব্যবহারের সময় পর্যন্ত ধরে রাখার প্রয়োজন দেখা দেয়। এমন প্রয়োজন হতেই গুদামজাতকরণের সৃষ্টি। এর মাধ্যমে দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করা যায়, যা সময়গত উপযোগ সৃষ্টি করে। উদ্দীপকের জনাব হাবিবের উচিত আলু গুদামজাতকরণ করা। এতে নির্দিষ্ট সময় পর যখন আলুর দাম বৃদ্ধি পাবে তখন তিনি তা বিক্রয় করে লাভবান হতে পারবেন এবং তার দুশ্চিন্তা দূর করতে পারবেন বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব হাবিবের দুশ্চিন্তা নিরসনে যে উপযোগ সৃষ্টি সর…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর