উদ্দীপকে জনাব হাবিবের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাবিবের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ ধরনের উপযোগের মাধ্যমে একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে অর্থাৎ দেশে বিদেশের বিভিন্ন স্থানের সরবরাহ করা যায়।উদ্দীপকে জনাব হাবিব একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি লালমনিরহাট জেলা থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করেন। উক্ত সরবরাহকৃত কাজটি পরিবহন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়, যা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাবিবের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাবিবের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর