ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি কেন ক্ষতিগ্রস্ত হলো? তোমার মতামত দাও।
উত্তর: মানসম্মত পণ্য উৎপাদন করতে না পারার কারণে ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মান বলতে একটি পণ্য বা সেবার অন্তর্নিহিত গুণগত কিছু বৈশিষ্ট্যকে বোঝায় যা ভোক্তার চাহিদা পূরণে সক্ষম। অর্থাৎ একটি পণ্য বা সেবা কর্তৃক ধারাবাহিকভাবে ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা পূরণের সামর্থ্যই হচ্ছে পণ্যের গুণগতমান। এক্ষেত্রে মানের সাথে ভোক্তাসন্তুষ্টির বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত। উদ্দীপকে ভলবো একটি অতি পরিচিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কয়েক দিন পূর্বে ব্যাটারির সমস্যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। উক্ত ক্ষতিপূরণ নিম্নমানের পণ্য উৎপাদনজনিত বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত। সঠিক মানের পণ্য উৎপাদন না করার কারণেই উক্ত ব্যয় বহন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করতে পারেনি। অথচ ক্রেতা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে মান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদন না হলে ক্রেতার সন্তুষ্টি অর্জন সম্ভব হয় না। পণ্যের মান নিম্ন হওয়ার কারণেই ব্যাটারির ত্রুটি দেখা দেয়। ফলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয় বলে আমি মনে করি। তাই বলা যায়, ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো নিম্নমানের পণ্য উৎপাদন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ভলবো লিমিটেড এর ব্যাটারি ব্যবহার করে গাড়িটি কেন ক্ষতিগ্রস্ত হলো? তো…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর