মান ব্যবস্থাপনা পণ্যের উচ্চ গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে- ব্যাখ্যা কর।
উত্তর: ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। পণ্য ও সেবার মানের মধ্যে পণ্য ও সেবার কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বতা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য ও সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মান এমন একটি পরিমাপক যা দ্বারা প্রতিযোগী কোম্পানি থেকে কোনো কোম্পানিকে, পণ্যকে ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা পণ্য ও সেবার মানের সর্বোৎকৃষ্ট নিশ্চয়তা প্রদান করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মান ব্যবস্থাপনা পণ্যের উচ্চ গুণগত মানের নিশ্চয়তা প্রদান করে- ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর