উদ্দীপকে কোন ধরনের ডিজাইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নান্দনিক ডিজাইনের কথা বলা হয়েছে। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা। উদ্দীপকে জনাব ছালাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একটি ফ্যাশন হাউজের মালিক। তার দোকানের অনেক নিয়মিত ক্রেতা আছে। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে তিনি নতুন পোশাক তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব ছালাম পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতাকে বিবেচনা করেন। অর্থাৎ তিনি ক্রেতার পছন্দ-অপছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করেন; যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ডিজাইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর