অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালামের গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক্তিক- ব্যাখ্যা কর।
উত্তর: অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালামের গৃহীত পদক্ষেপ সম্পূর্ণরূপে যৌক্তিক। কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। বিভিন্ন ধরনের ডিজাইন যেমন- ব্যবহারিক, নান্দনিক, উৎপাদন, প্যাকিং ও মডিউলার ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে। উদ্দীপকে জনাব ছালাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একটি ফ্যাশন হাউজের মালিক। তার দোকানের অনেক নিয়মিত ক্রেতা আছে। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে তিনি নতুন পোশাক তৈরি করেন। তার দোকানে দিন দিন ক্রেতা বৃদ্ধি পাচ্ছে। অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালাম আরও পেশাদার ডিজাইনার নিয়োগ দিয়েছেন। ক্রেতার চাহিদা ও ডিজাইনের প্রবণতা পরিবর্তনের কারণে পেশাদার ডিজাইনার নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক। পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। তাছাড়া ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদির ওপর ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়। ক্রেতার এ ধরনের পরিবর্তনশীল চাহিদার বিষয়টি বিবেচনায় এনে পেশাদার ডিজাইনার নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অনুগত ক্রেতাদের ধরে রাখার জন্য জনাব ছালামের গৃহীত পদক্ষেপ কতটুকু যৌ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর