"উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।”- উপযোগের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: 'উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক' - উক্তিটি সঠিক ও যথার্থ। উক্ত কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। উদ্দীপকের জনাব মামুন তার কারখানায় উন্নত কাঁচামাল ব্যবহার করে আধুনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। মান উন্নত হওয়ার কারণে আসবাবপত্রগুলোর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনাব মামুন উক্ত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলায় পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হবে। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। যেহেতু কোনো পণ্যের ক্রেতা বা ভোক্তারা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকেন না, তাই ভোক্তাদের দ্বারপ্রান্তে পণ্য পৌছে দিতে স্থানগত উপযোগ সৃষ্টির কোনো বিকল্প নেই। সুতরাং একথা নিঃসন্দেহেই বলা যায় যে, উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে তৈরিকৃত আসবাবপত্র দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের সিদ্ধান্ত …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর